শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

মহেশপুর সীমান্ত থেকে দালালসহ আটক ১৮

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ ভাবে বাংলাদেশে প্রবেশকালে ১ দালাল সহ আরো ১৮ জনকে আটক করেছে বিজিবি।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সকালে উপজেলার জলুলী বিওপির সীমান্ত থেকে তাদের আটক করা হয়।

ঝিনাইদহের খালিশপুর ৫৮ ব্যাটালিয়ানের পরিচালক লেঃ কর্নেল কামরুল আহসান জানান, মঙ্গলবার ভোর রাতে জলুলী বিওপির সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় ১ দালাল সহ ১৮ জনকে আটক করা হয়। জলুলী বিওপির অধীনে মগদাসপুর মাঠ থেকে আটক করা হয় ৭ জন পুরুষ, ৫ জন নারী, ৫ জন শিশু ও ১ জন দালাল। তাদেরকে মহেশপুর থানায় সোপর্দ করার হয়েছে। আটককৃতরা প্রত্যেকেই বাংলাদেশের নাগরিক বলে দাবি করছে।

এ নিয়ে বিজিবির তথ্য মতে ৫৮ ব্যাটালিয়ানের আওতায় ঝিনাইদহ সীমান্তে অবৈধ প্রবেশের সময় মোট ৩’শ ৫৩ জনকে আটক করেছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com