বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ভোলায় বৃহস্পতিবার হরতালের ডাক বিএনপির

ভোলা প্রতিনিধি:: ভোলায় বিএনপি-পুলিশ সংঘর্ষে আহত জেলা ছাত্রদল সভাপতি নুরে আলমের মৃত্যুর ঘটনায় আগামীকাল বৃহস্পতিবার জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

বুধবার (৩ আগস্ট) এ হরতালের ডাক দেয় দলটি।

গত রবিবার সারাদেশে লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় আয়োজিত বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশে পুলিশের বাধা দেওয়ায় এ সংঘর্ষ হয়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ বিএনপির শতাধিক নেতাকর্মী আহত হন। গুলিবিদ্ধ হয়েছেন অনেকে।

গুলিতে ওইদিনই স্বেচ্ছাসেবক দলের সদস্য আবদুর রহিম নিহত হন। একইদিন আহত হয়ে ঢাকা কমফোর্ট হাসপাতালে লাইফ সাপোর্টে ছিলেন জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম। বুধবার বিকাল ৩টার দিকে তিনি মারা যান। এ নিয়ে এ সংঘর্ষের ঘটনায় দু-জনের মৃত্যু হলো।

এ সংঘর্ষের ঘটনায় পুলিশের পক্ষ থেকে নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬ শতাধিক নেতাকর্মীর নামে পৃথক দুটি মামলা করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com