মঙ্গলবার, ০২ Jun ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে আমাকে ঘিরে বিভিন্ন অনুমাননির্ভর ও বিভ্রান্তিকর পোস্ট প্রচার করা হচ্ছে, যেখানে আমার মন্ত্রিত্ব নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে। এ বিষয়ে আমি স্পষ্টভাবে বলতে চাই, দলীয় নেতৃত্বের সিদ্ধান্তই আমার কাছে সর্বোচ্চ গুরুত্ব বহন করে।
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা, সিদ্ধান্ত ও অনুমোদনই আমার জন্য চূড়ান্ত। তাঁর ইচ্ছা ও সিদ্ধান্তের বাইরে নিজেকে নিয়ে কোনো ধরনের প্রচার, প্রচারণা বা জল্পনা-কল্পনাকে আমি সমর্থন করি না।
এ বিষয়ে দোহার-নবাবগঞ্জসহ দেশের সকল গণমাধ্যমকর্মী এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সক্রিয় শুভানুধ্যায়ীদের দায়িত্বশীল ভূমিকা ও আন্তরিক সহযোগিতা কামনা করছি। বিভ্রান্তিকর তথ্য প্রচার থেকে বিরত থেকে সত্য ও বস্তুনিষ্ঠ তথ্য প্রকাশে সবাই সচেষ্ট থাকবেন বলে আশা করি।
খন্দকার আবু আশফাক
সংসদ সদস্য ঢাকা-১।