বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বিলাসবহুল গাড়ি কিনলেন উর্বশী

বিলাসবহুল গাড়ি কিনলেন উর্বশী

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: বলিউডের আলোচিত অভিনেত্রী উর্বশী রাউতেলা। মাঝে মাঝে ফ্যাশনেবল ও ব্যয়বহুল পোশাক পরে আলোচনার জন্ম দেন তিনি। আর এসব ছবি ভক্তদের কাছে পৌঁছে দিতে বেছে নেন সোশ্যাল মিডিয়া। এবারো তার ব্যতিক্রম ঘটেনি, বিলাসবহুল গাড়ি কিনে আলোচনায় উঠে এলেন এই নায়িকা।

পিঙ্কভিলা এক প্রতিবেদনে জানিয়েছে, রোলস-রয়েস ব্র্যান্ডের কালিনান ব্ল্যাক মডেলের গাড়ি কিনেছেন উর্বশী রাউতেলা। প্রথম ভারতীয় অভিনেত্রী হিসেবে সীমিত সংস্করণের এই গাড়ির মালিক হলেন তিনি। গাড়িটি কিনতে উর্বশীকে ব্যয় করতে হয়েছে ১২ কোটি ২৫ লাখ রুপি। বাংলাদেশি মুদ্রায় ১৭ কোটি টাকার বেশি।

এর আগে ভারতীয় কয়েকজন তারকা অভিনেতা রোলস-রয়েস ব্র্যান্ডের এই গাড়ি কিনেছেন। তারা হলেন— শাহরুখ খান, অজয় দেবগন, আল্লু অর্জুন। তা ছাড়াও মুকেশ আম্বানি এ মডেলের একটি গাড়ি কিনেছেন।

উর্বশী অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘ডাকু মহারাজ’। গত ১২ জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পায় তেলেগু ভাষার এই সিনেমা। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দক্ষিণী সিনেমার বরেণ্য অভিনেতা নান্দামুরি বালাকৃষ্ণা। গুরুত্বপূর্ণ চরিত্র রূপায়ন করেন উর্বশী রাউতেলা। সিনেমাটির দাবিডি ডিবিডি শিরোনামের গানে নেচে বিতর্কের মুখে পড়েন তিনি। তবে বক্স অফিসে বেশ সাড়া ফেলে সিনেমাটি।

এখন পর্যন্ত সুন্দরী প্রতিযোগিতায় সবচেয়ে বেশি বিজয়ী হওয়ার রেকর্ড রয়েছে উর্বশীর দখলে। পাশাপাশি বলিউডের ‘সিং সাব দি গ্রেট’, ‘সনম রে’, গ্রেট গ্র্যান্ড মাস্তি’, ‘হেট স্টোরি ফোর’, ‘পাগলপান্তি’ প্রভৃতি সিনেমায় অভিনয় করেছেন এই অভিনেত্রী।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com