বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বিপিএল’র মালিকানায় ফের শাকিব খান

শাকিব খান। ছবি-সংগৃহীত

বিনোদন প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে ঢাকা ক্যাপিটালসের মালিকানায় ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খান। সেই যাত্রাটা সুখের ছিল না। কিন্তু নায়ক কথা দিয়েছিলেন, আগামীতে তিনি তার টিম নিয়ে আরও বড় কিছু ভাবছেন। শক্তিশালী, আগ্রাসী ও জয়ের জন্য ক্রিকেটারদের প্রস্তুত করেত চান। ক্রিকেটপ্রেমীদের উপহার দিতে চান দারুণ কিছু মুহূর্ত। অবশেষে কথা রাখতে যাচ্ছেন এই সুপারস্টার।

আগামী ১৯ ডিসেম্বর থেকে বিপিএল’র ১২তম আসর শুরু হচ্ছে। এরই মধ্যে দলের মালিকানা ঘোষণা করেছে বিসিবি। টিম ঢাকা’র অংশ নেওয়ার কথা শোনা গেলেও দলের মালিকানায় শাকিব খান থাকবেন কিনা তা নিয়ে সন্ধিহান ছিল! তবে সব শেষে জানা গেল, এবারও ‘হট ফেভারিট’ লিস্টে ঢাকা ক্যাপিটালস’র মালিকানায় থাকছেন শাকিব খান এবং তাদের কোম্পানি চ্যাম্পিয়ন স্পোর্টস।

এ ব্যাপারে শাকিব খানের কোনো মন্তব্য পাওয়া না গেলেও একাধিক দায়িত্বশীল সূত্র আজ বুধবার বিকেলে খবরটি নিশ্চিত করেছে। পাশাপাশি বিসিবি সূত্র থেকেও জানা যায়, আগামী পাঁচ বছরের জন্য ঢাকা ক্যাপিটালসের মালিকানায় থাকছেন শাকিব খান।

এদিকে, গেল আসরে অংশ নিয়েছিল সাতটি দল। এবার দল কমে অংশ নিচ্ছে পাঁচটি, অংশগ্রহণকারী দলগুলো হলো- ঢাকা, রংপুর, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। বাদ পড়েছে খুলনা এবং বরিশাল।

আসন্ন আসরে ফ্র্যাঞ্চাইজিগুলোর মালিকানা পেয়েছে যেসব প্রতিষ্ঠান সেগুলো হচ্ছে- ঢাকা (চ্যাম্পিয়ন স্পোর্টস), রংপুর (টগি স্পোর্টস), চট্টগ্রাম (ট্রায়াঙ্গেল সার্ভিসেস), রাজশাহী (নাবিল গ্রুপ), সিলেট (ক্রিকেট উইথ সামি)। টুর্নামেন্টের আগে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে ১৭ নভেম্বর। ফাইনাল হবে ১৬ জানুয়ারি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com