শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাসমিন জেবিন বিনতে শেখকে প্রত্যাহার করে মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলায় বদলী করা হয়। তাঁর স্থলাবিসিক্ত হয়েছেন নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সাবেক ইউএনও হোসনে আরা বেগম।
রোববার (১ এপ্রিল) ঢাকা বিভাগীয় কমিশনার অফিস থেকে এ আদেশ নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে পৌছায়।
জেলা প্রশাসকের একটি সূত্র জানায়, তাসমিন জেবিন বিনতে শেখকে সদর উপজেলা থেকে প্রত্যাহার করা হয়েছে। সদর উপজেলায় সোমবার (২ এপ্রিল) থেকে হোসনে আরা বেগম উপজেলা নির্বাহী অফিসারের দায়ীত্ব পালন করবেন।
প্রসঙ্গত, সাবেক (ইউএনও) তাসমিন জেবিন বিনতে শেখের বিরুদ্ধে ঘুষদাবী, সেচ্চাচারীতা, সরকারী কর্মচারীদের সাথে অশোভন আচরন ও কর্মচারীদের বেতন থেকে টাকা কেটে আত্মসাৎ করাসহ নানা অভিযোগে বিভাগীয় কমিশনার, মন্ত্রী পরিষদ সচিব, দুদক বরাবর অভিযোগ করেন এলাকাবাসী। এরপর জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করে ইউএনওর প্রত্যাহার দাবী করে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ ঘটনায় বিভাগীয় কমিশনারের পক্ষ থেকে তাসমিন জেবিন বিনতে শেখের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। তদন্তে একাধীক সরকারী বেসরকারী ব্যক্তি ও ভুক্তভোগী সাক্ষীও দিয়েছেন বলে জানায় স্থানীয়রা।