বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ৫ দিনের কর্মসূচি ঘোষণা

একুশের কণ্ঠ প্রতিবেদন:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে।

বুধবার (২৬ আগস্ট) দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

কর্মসূচির অংশ হিসেবে ১ সেপ্টেম্বর সকাল ৯টায় দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

এ ছাড়া ৫ সেপ্টেম্বর আলোচনা সভার আয়োজন করা হবে। এতে দলের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। কর্মসূচির অংশ হিসেবে উন্মুক্ত জলাশয়ে মৎস্য পোনা অবমুক্তকরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচিও পালন করবে বিএনপি।

রিজভী বলেন, দিন-তারিখ চূড়ান্ত না হলেও শিগগিরই দলের কাউন্সিল অনুষ্ঠিত হবে। জনগণের সঙ্গে বিএনপি সবসময় সততার পরিচয় দিয়েছে।

তিনি আরও বলেন, অনেক সংগ্রাম ও শোক ধারণ করে বিএনপি এগিয়ে চলেছে। নিপীড়ন-অত্যাচারের মুখেও ফ্যাসিবাদীরা বিএনপির ন্যূনতম ক্ষতি করতে বা আত্মসমর্পণ করাতে পারেনি।

শরীয়তপুরে সাংবাদিক নির্যাতনের ঘটনা প্রসঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, বিষয়টি দলের নজরে এসেছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com