রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের মানববন্ধন

বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি:: বাজার ফান্ড প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে মানববন্ধন করেছে পার্বত্য নাগরিক পরিষদ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

নাগরিক পরিষদের প্রচার সম্পাদক শাহ জালাল-এর সঞ্চালনায় মানববন্ধনে পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন দাবি নিয়ে বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান কাজী মো. মজিবর রহমান, সাধারণ সম্পাদক নাছিরুল আলম।

মানববন্ধনে বক্তারা, বাজার ফান্ড, প্লটের লিজের মেয়াদ-৯৯ বছরে উন্নীত করা ও বন্ধ রাখা ব্যাংক ঋণ পূর্বের ন্যায় চালু করা, জমি ক্রয়-বিক্রয় বা নামজারির ক্ষেত্রে তিন দফা এলআর ফান্ড বন্ধ করে ৬১ জেলার ন্যায় ভূমি ব্যবস্থাপনা ও রেজিস্ট্রেশন ব্যবস্থা চালু করা, জমি ক্রয়-বিক্রয়-ব্যাবসা-চাকুরি-শিক্ষাসহ সর্বক্ষেত্রে রাজার সনদ বাতিল করা, হেডম্যান কার্যালয়ের পরিবর্তে সব উপজেলা ভূমি অফিসে ভূমির কর/খাজনা পরিশোধের অবাধ সুযোগ সৃষ্টি করা এবং সার্বভৌমত্ব রক্ষা, আইনশৃঙ্খলা ও জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে প্রত্যাহারকৃত ব্রিগেড ও ২৪৬টি সেনাক্যাম্প পুনঃস্থাপনের দাবি জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নাগরিক পরিষদের নেতা মো. আলম মাঝি, ব্যবসায়ী আবুল কাশেম সওদাগর, ব্যবসায়ী আবুল বশরসহ সংগঠনের বিভিন্ন নেতাকর্মীরা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com