রবিবার, ০৩ মে ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন

শিরোনামঃ
স্পীকারের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন সমাপ্ত বৈদেশিক ঋণের চড়া মাশুল: ২০২৬-২৭ অর্থবছরে পরিশোধ করতে হবে ৫ বিলিয়ন ডলার সংবিধান: সংশোধন না সংস্কার? দুই জোটের অনড় অবস্থানে কমিটি গঠন অনিশ্চিত রাণীশংকৈলে শিক্ষক সমিতির নির্বাচন শান্তিপূর্ণ, সভাপতি মানিক ও সম্পাদক মোশাররফ বিজয়ী যুক্তরাষ্ট্রের সঙ্গে আবারও যুদ্ধ শুরু হতে পারে: ইরানি কমান্ডার ইসলামপুরে সাংবাদিকদের সাথে স্থানীয় এমপির মতবিনিময় অ্যাভিয়েশন ও অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়টি উত্তরাঞ্চলের শিক্ষা ও অর্থনীতিতে নতুন দিগন্তের সূচনা করবে—-ত্রানমন্ত্রী দুলু নোবেলজয়ী নার্গিস গুরুতর অসুস্থ, কারাগার থেকে হাসপাতালে ভর্তি

বান্দরবানে অসহায় ৩০০ পরিবার মাঝে শীতের কম্বল বিতরণ

বান্দরবান প্রতিনিধি:: বান্দরবানে সেনা উদ্যোগে গরীব ও দুস্থ পরিবারের মাঝে শীতের কম্বল বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ১১ টায় সময় বান্দরবান সেনা এম,ডি,এস প্রশিক্ষন মাঠে গরীব নিরীহ অসহায় ৩০০পরিবার মাঝে শীতের কম্বল বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান সেনা রিজিয়ন ব্রিগেড ৬৯ পদাতিক মেজর, পারভেজ রহমান পিএসসি, রিজিয়ন ব্রিগেড স্টাফ অফিসারবৃন্দ, ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ এবং বিভিন্ন এলাকা থেকে আগত সুবিধাভোগীগণ।

প্রধান অতিথির বক্তব্যে মেজর পারভেজ রহমান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি প্রতিষ্ঠা, উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সকল সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। নিরাপত্তার পাশাপাশি সেনাবাহিনী জনসেবা ও মানবিক সহায়তায় সবসময় আন্তরিকভাবে নিয়োজিত। গরীব নিরীহ অসহায় ৩০০ পরিবার মাঝে এই শীতের নিত্য প্রয়োজনীয় কম্বল বিতরণ করেছি। যেখানে আমরা চাই সবাই আনন্দে শীতের সময় কাটাতে পারি। এই উদ্যোগ তারই একটি অংশ এবং ভবিষ্যতেও এই ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

 

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com