বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বরিশালে ৩ মণ ওজনের কচু

ব‌রিশাল প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর পৌরসভার ৫ নং ওয়ার্ডের বাসিন্দা মো. খলিলুর রহমান সরদার একজন ইলেকট্রিক ব্যবসায়ী। শখ করে দোকানের পেছনে একটি কচুর চারা রোপণ করেছিলেন। চার বছরে কচুর ওজন হয়েছে তিন মণ।

জানা গেছে, শখের বসে মো. খলিলুর রহমান সরদার ব্যবসাপ্রতিষ্ঠানের পেছনে রোপণ করেছিলেন একটি কচুর চারা। নাম সাহেবী কচু। চার বছর ধরে কচুটি বেড়েই চলছিল। অবশেষে চলতি বছরের সোমবার (২৮ ফেব্রুয়ারি) কচুটিকে মাটি থেকে তোলেন। মেপে দেখেন ১২০ কেজির কাছাকাছি। দৈর্ঘ্য ১১ ফুট ও প্রস্থ আড়াই ফুট। এলাকায় জানাজানি হলে ভিড় পড়ে যায় দর্শনার্থীদের। দূর দূরান্ত থেকে গাড়ি ভাড়া করেও আসছেন অনেকে। কচুটির আকৃতি এত বড় যে চারজন মিলে সেটি তুলতে হয়। দাম ধরা হয়েছে পাঁচ হাজার টাকা।

চাষি খলিলুর রহমান সরদার বলেন, শখের বশে কচুর চারাটি রোপণ করি। এটি অনেক বড় হওয়ায় খুব খুশি হয়েছি। আগামীতে বেশি করে সাহেবী কচু লাগানোর চেষ্টা করব।

স্থানীয় ব্যবসায়ী শামীম হোসেন জানান, এর মূল্য অনুমানিক প্রায় ৫ হাজার টাকা হবে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. তৌহিদুল ইসলাম জানিয়েছেন, কচুটি সাহেবী জাতের কচু। চেষ্টা করছি ঢাকা আন্তর্জাতিক কৃষি মেলায় নেওয়ার। এই কচুটির উৎপাদন প্রমাণ করেছে দক্ষিণাঞ্চলের মাটি সাহেবী কচু উৎপাদনের জন্য উপযুক্ত। খলিলুর রহমানের কচু দেখে অন্য চাষিরা উৎসাহ পাবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com