বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বরিশালে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ১২২, মৃত্যু ২

বরিশাল প্রতিনিধিঃ ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। করোনা আক্রান্ত আরও দুই রোগীর মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ২১৭ জন বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি বলেন, মারা যাওয়া একজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। অপরজন শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে মারা যান। ৭২ বছর বয়সী ওই ব্যক্তির বাসা সিটি কর্পোরেশনের আমতলা মোড় এলাকায়।

ডা. বাসুদেব কুমার দাস বলেন, করোনার প্রথম ঢেউয়ে বরিশাল বিভাগে শনাক্তের হার কম ছিল। কিন্তু দ্বিতীয় ঢেউয়ে এই হার অনেক বেশি। শুধু টিকা নিলেই চলবে না। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

স্বাস্থ্য অধিদফতর জানায় , ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে বরিশাল জেলায়। আক্রান্ত ৪৮ জন। ৩৯ জন ভোলায়, ১৫ জন ঝালকাঠিতে, ১৩ জন পিরোজপুরে, পটুয়াখালীতে চারজন এবং বরগুনায়ও চারজন শনাক্ত হয়েছে। এ নিয়ে ১৩ মাসে মোট আক্রান্ত হয়েছেন ১১ হাজার ৭৬৬ জন। এরমধ্যে বরিশালে ৫ হাজার ৩৭৬, পটুয়াখালী ১৮৪৫ জন, ভোলা ১২২৩ জন, পিরোজপুর ১৩০০ জন, বরগুনা ১০৯০ জন এবং ঝালকাঠিতে ৯৩২ জন।

২৪ ঘণ্টায় মাত্র ২৭ জন রোগী বরিশাল বিভাগে সুস্থ হয়ে বাড়ি ফিরছেন। বর্তমানে ১০৭২ হাসপাতালে এবং অন্যরা নিজ বাসায় চিকিৎসাধীন আছেন। বিভাগে করোনায় আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি মারা গেছেন বরিশাল জেলায়। মৃত ২১৭ জনের মধ্যে বরিশাল জেলায় ৯৩ জন, পটুয়াখালীতে ৪৪ জন, ভোলায় ২২ জন, পিরোজপুরে ২৭ জন, বরগুনায় ২২ জন এবং ঝালকাঠিতে ২০ জন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com