বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বরিশালে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বরিশাল প্রতিনিধিঃ বরিশালের গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন।শনিবার (০৬ ফেব্রুয়ারি) ভোররাতে বরিশাল-ঢাকা মহাসড়কের উপজেলার ইল্লা ও ভূরঘাটা এলাকার মাঝামাঝি স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চরতোলা এলাকার আকতার হোসেন (৩০), বরিশাল সদর উপজেলার উত্তর জাগুয়া এলাকার মো. রাসেল (২২) ও পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার মো. সোহেল (২২)।

সড়ক দুর্ঘটনায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূইয়া জানান, বরিশালগামী মিনি ট্রাক (যশোর ড-১১-০৬১৯) খাঞ্জাপুর সড়কে বিকল হয়ে পড়ে। সেটিকে টেনে নেওয়ার জন্য বরিশালগামী আরেকটি ট্রাক (ঢাকা মেট্রো-ড-১৪-৫১১৫) পাশে থামিয়ে রশি দিয়ে বাঁধছিল তার চালক ও হেলপার।

এসময় পিছন দিক থেকে বরিশালগামী একটি কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট-১১-৮৯-১৩) এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুই চালক ও একজন হেলপারের মৃত্যু হয়। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তরের জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। তিনটি গাড়িই থানায় আটক আছে। মামলা দায়ের করা হচ্ছে বলেও জানান মনিরুল ইসলাম ভূঁইয়া।ঘাতক গাড়ির চালক-হেলপার পালিয়ে গেছেন বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com