বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বরিশালে প্রতিমন্ত্রী মুরাদের কুশপুতুল দাহ

বরিশাল প্রতিনিধিঃ তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের পদত্যাগের দাবিতে কুশপুতুল পুড়িয়েছে বরিশাল মহানগর ছাত্রদল। সোমবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সড়কে বিএনপির কার্যালয়ের সামনে কুশপুতুল দাহ করা হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে ২০-৩০ জন নেতাকর্মী কুশপুতুল পোড়ানোয় অংশ নেন। এ সময় রেজাউল করিম রনি বলেন, সরকারের একটি দায়িত্বশীল পদে থেকে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান সম্প্রতি বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করনে। তাছাড়া তিনি বিভিন্ন সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে আপত্তিকর বক্তব্য দিয়ে আসছিলেন। এমনকি তিনি অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের নিয়েও অশালীন মন্তব্য করেন।

আমাদের দাবি, যিনি মানুষকে মানুষ হিসেবে সম্মান দিতে পারেন না তিনি মন্ত্রী পদে থাকার অধিকার রাখেন না। তাকে অবিলম্বে মন্ত্রীর পদ থেকে অপসারণ করতে হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com