বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বরিশালে করোনায় আরও ২৩ জনের মৃত্যু

বরিশাল প্রতিনিধি:: মহমারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় আরও ২৩ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ৮ জন ও উপসর্গ নিয়ে ১৫ জনের মৃত্যু হয়। একই সময়ে করোনারোগী শনাক্ত হয়েছে ১শ ৯৫ জন। যা গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন শনাক্ত।

শনিবার (৭ আগস্ট) সকালে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক ডা. বাসুদেব কুমার দাস।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় বরশিাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলশেন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত তিন জনের মৃত্যু হয়েছে।

এছাড়া এ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনায় আক্রান্ত হয়ে আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে।

করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৪ জনের মধ্যে বরিশালে তিন জন, ভোলায় তিন জন ও ঝালকাঠিতে দুই জন রয়েছেন।

সব মিলিয়ে বরিশাল বিভাগে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৩৬ জনে। একই সময় করোনায় আক্রান্ত হয়েছেন ১শ ৯৫ জন। এ নিয়ে বিভাগে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩৭ হাজার ৮শ ১৭ জনে। এদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ হাজার ৬শ ১৮ জন।

আক্রান্তদের মধ্যে বরিশাল জেলায় নতুন ৭১ জন নিয়ে মোট ১৫ হাজার ৬শ ৬ জন, পটুয়াখালীতে নতুন ৯ জন নিয়ে মোট ৫ হাজার ১শ ৪০ জন, ভোলায় নতুন ১শ ৮ জনসহ মোট ৪ হাজার ৮শ ৫১ জন, পিরোজপুরে নতুন ৫ জনসহ মোট ৪ হাজার ৬শ ৮৭ জন, বরগুনায় নতুন শনাক্ত না থাকায় মোট ৩ হাজার ২শ ৪৯ জন ও ঝালকাঠিতে নতুন ২ জন নিয়ে মোট ৪ হাজার ২শ ৮৪ জন রয়েছে।

এদিকে, শেবাচিম হাসপাতালের পরিচালকের দপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শুধু বরিশাল শেবাচিম হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে উপসর্গ নিয়ে ১৫ জনের এবং করোনা ওয়ার্ডে তিন জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে শুধু শেবাচিম হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডেই উপসর্গ নিয়ে ৮শ ৬০ জন এবং করোনা ওয়ার্ডে করোনায় আক্রান্ত হয়ে ৩শ ৩৯ জনের মৃত্যু হয়েছে। আর উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করা ৮শ ৬০ জনের মধ্যে ১শ ৬০ জনের কোভিড টেস্টের রিপোর্ট এখনও হাতে পাওয়া যায়নি।

ওই হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় (শনিবার) সকাল পর্যন্ত শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৪ জন ও করোনা ওয়ার্ডে ১১ জন ভর্তি হয়েছেন। করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন ২শ ৭৭ জন চিকিৎসাধীন।

তাদের মধ্যে ৯৭ জন করোনা ওয়ার্ডে এবং ১শ ৮০ জন আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আরটি পিসিআর ল্যাবে মোট ১শ ৯২ জন করোনা পরীক্ষা করান। এর মধ্যে ৩১ দশমিক ২৫ শতাংশ পজিটিভ শনাক্তের হার।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com