শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:২১ অপরাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

বড়দিন উপলক্ষে হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

বড়দিন উপলক্ষে হিলিবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

দিনাজপুর প্রতিনিধি:: খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সকল কার্যক্রম। তবে স্বাভাবিক আছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

বুধবার (২৫ ডিসেম্বর) সকালে বিষয়টি জানিয়েছেন হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী।

তিনি জানান, খ্রিস্টানদের বড়দিন উপলক্ষে ভারতের সাথে এই বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। এছাড়াও বন্ধ আছে বন্দরের সকল কার্যক্রমও। একদিন বন্ধের পর আবারো আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে আমদানি-রপ্তানি স্বাভাবিক হবে।

এদিকে হিলি ইমিগ্রেশন ওসি আরিফুল ইসলাম জানান, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com