বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সালমান-রাশমিকার ‘সিকান্দার’

বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছে সালমান-রাশমিকার ‘সিকান্দার’

বিনোদন ডেস্ক, একুশের কণ্ঠ:: সালমান খান-রাশমিকা মান্দানা অভিনীত সিনেমা ‘সিকান্দার’। ঈদুল ফিতর উপলক্ষে গত ৩০ মার্চ বিশ্বের সাড়ে ৫ হাজার পর্দায় মুক্তি পেয়েছে এটি। আগে থেকে আলোচনায় থাকলেও মুক্তির পর মিশ্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন সমালোচকরা।

এ আর মুরুগাদোস নির্মিত সিনেমাটির রেটিং খুব একটা ভালো নয়। চলচ্চিত্র সমালোচক ঋষভ সুরি বলেন, সালমান খান যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, সামগ্রিকভাবে ‘সিকান্দার’ সেই ঈদি সিনেমা নয়।

অন্যদিকে, বক্স অফিসে ‘সিকান্দার’ সিনেমার যাত্রা মোটামুটিভাবে শুরু হলেও সময় গড়ানোর সঙ্গে সঙ্গে মুখ থুবড়ে পড়ছে এটি। একেবারে তলানিতে ঠেকেছে। বলা যায়, বক্স অফিসের দৌড়ে ক্লান্ত সালমান-রাশমিকা। গত ৯ দিনে কত টাকা আয় করেছে চলুন তা জেনে নিই—

স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির প্রথম দিনে ‘সিকান্দার’ আয় করে (নিট) ২৬ কোটি রুপি, দ্বিতীয় দিনে ২৯ কোটি রুপি, তৃতীয় দিনে ১৯.৫ কোটি রুপি, চতুর্থ দিনে ৯.৭৫ কোটি রুপি, পঞ্চম দিনে ৬ কোটি রুপি, ষষ্ঠ দিনে ৩.৫ কোটি রুপি, সপ্তম দিনে ৪ কোটি রুপি, অষ্টম দিনে ৪.৭৫ কোটি রুপি, নবম দিনে ১.৭৫ কোটি রুপি। ৯ দিনে যার মোট আয় দাঁড়ায় ১০৪.২৫ কোটি রুপি (নিট)। শুধু ভারতে সিনেমাটি আয় করেছে ১২১.৬৫ কোটি রুপি (গ্রস)। বিশ্বব্যাপী আয় করেছে ১৬৮.৬৫ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ২৩৮ কোটি ৯৮ লাখ টাকার বেশি)।

‘সিকান্দার’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করেছেন সালমান খান। আর তার বিপরীতে রয়েছেন ৩১ বছরের ছোট রাশমিকা মান্দানা।

রাশমিকা-সালমান ছাড়াও ‘সিকান্দার’ সিনেমায় অভিনয় করেছেন কাজল আগরওয়াল, সত্যরাজ, শর্মন জোশী, প্রতীক বব্বর প্রমুখ। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এটি নির্মাণে ব্যয় হয়েছে ২০০ কোটি রুপি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com