বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০১:১৩ অপরাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‍‍“নীলচক্র”

ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের ‍‍“নীলচক্র”

বিনোদন ডেস্ক:: আগামী ১৪ ফেব্রুয়ারি ৮ম বারের মত যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে শুরু হেচ্ছ ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫’। উৎসবটি চলবে আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত। এই ফেস্টিভ্যালটিতে মূলত উদীয়মান স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা দেখানোর আয়োজন করা হয়। যুক্তরাষ্ট্রসহ বিশ্বের নানা দেশ থেকে চলচ্চিত্র নির্মাতারা অংশ নিয়ে থাকেন সেখানে। আর সেখানে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের ছবি ‘নীলচক্র’।

জানা গেছে, এ উৎসবের ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’বিভাগে অফিসিয়ালি নির্বাচিত হয়েছে ‘নীলচক্র’ সিনেমাটি। পরিচালক মিঠু খান ও উৎসবের ওয়েব সাইটে এ বিষয়ে তথ্যটি জানানো হয়েছে।

 

এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিকভাবে প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর মিলন, আসিফ আকবর ও নীলচক্র সিনেমার আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।

সিনেমাটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com