বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত

 

ফরিদপুর প্রতিনিধি:: ফরিদপুরে রেল ক্রসিংয়ে ঢাকাগামী ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কমপক্ষে চারজন আহত হয়েছেন। তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা রেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি বড় হায়েস মাইক্রোবাসে করে ১০ থেকে ১১ জন যাত্রী রেল ক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকামুখী ‘মধুমতি এক্সপ্রেস’ নামক একটি ট্রেনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায়। এতে মাইক্রোবাসটির সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের এই ঘটনা ঘটে।

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন মারা যান। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরও দুজন মারা যান।

দুর্ঘটনাস্থলের ওই রেল ক্রসিংয়ে কোনো গেটম্যান নেই বলেও জানান ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com