বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন

ফতুল্লায় নিখোঁজের তিন দিন পর ব্যবসায়ীর লাশ উদ্ধার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জে’র ফতুল্লায় নিখোঁজের তিন দিন পরে ব্যবসায়ী ইব্রাহিমের (৫০) লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুর সাড়ে ১২টায় ফতুল্লা থানার বুড়িগঙ্গা নদী থেকে থেকে ওই ব্যবসায়ীর লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল চাঁদপুরগামী ঈগল-৩ নামের একটি জাহাজ থেকে পরে যান তিনি। অনেক খোঁজাখুজির পরেও ওই ব্যবসায়ীকে পাওয়া যায়নি। পরে গতকাল দুপুরে পাগলা নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা তার লাশ উদ্ধার করে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন। নিহত ব্যবসায়ী ইব্রাহিম লক্ষিপুর জেলার রামগঞ্জ থানার পূর্ব কাদিরখিল গ্রামের রুহুল আমীনের ছেলে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com