শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জ জেলার সবচেয়ে অপরাধ প্রবন এলাকা হিসেবে পরিচিত ফতুল্লা মডেল থানা। সে থানয় সদ্য বিদায়ী ওসি কামালউদ্দিনের শূন্যস্থান পূরন করতে পারবেন কিনা সেই ওসি মঞ্জুর কাদের সংশয় প্রকাশ করেছেন সচেতন মহল। একদিকে কামাল উদ্দিনের শূন্যস্থান অন্যদিকে নতুন ওসি মঞ্জুর কাদেরের জন্য হতে পারে কঠিন চ্যালেঞ্জ। ২০১৬ সালের ১৫ মার্চ ফতুল্লা মডেল থানার দায়ীত্ব ভার গ্রহন করেছিলেন ওসি কামালউদ্দিন। সদ্য এএসপি পদে পদোন্নতি হওয়াতে অন্যত্র বদলী হলে তার স্থানে দায়ীত্ব নেয়ার কথা রয়েছে জেলায় দীর্ঘদিন ধরে থাকা শাহ্ মো. মঞ্জুর কাদের। যিনি বর্তমানে বিশেষ শাখা-২ কর্মরত ছিলেন। এর আগে মঞ্জুর কাদের নারায়ণগঞ্জ সদর মডেল থানা, সোনারগাঁ থানা ও সর্বশেষ জেলা বিশেষ শাখার পরিদর্শক হিসেবে কাজ করেছেন। তিনি নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ একে এম শামীম ওমানের ঘনিষ্ঠ ভাজন বলে সর্ব মহলে বেশ পরিচিত।
সূত্রে জানায়, ওসি কামালউদ্দিনের যোগদানের পর পাল্টে গিয়েছিল ফতুল্লার দৃশ্যপট। প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছিল অপরাধ প্রবনতা। তিনি তার দায়ীত্বরত ২ বছরে নিজেকে বিলিয়ে দিয়েছেন জনগনের যান-মালের নিরাপত্তায়। ফিরিয়ে এনেছেন শান্তি-শৃক্ষলা। তার দক্ষতা ও বিচক্ষনতায় ফতুল্লাবাসী ছিল গত ২ বছর অনেকটা নিরাপদে। যখন তার পদোন্নতি হলো ফতুল্লার বিভিন্ন পেশার মানুষ যেন স্তম্বিত হয়ে গেল। পাশপাশি আরো শংকিত হলো যখন জানতে পেল কামালউদ্দিনের শূন্যস্থান পূরনের জন্য ফতুল্লায় দায়ীত্ব পেতে চলেছেন বদমেজাজি ক্ষ্যাত ওসি মঞ্জুর কাদের। তাদের ধারনা তিনি দীর্ঘনি ধরে তিনি এ জেলায় রয়েছেন। সদর থানায় দায়ীত্ব পালনের সময়ও জড়িয়ে পরেছিলেন সমালোচনা। পরবর্তীতে গেলেন সোনারগাঁয়। সেখানে গিয়েও অশোভন আচরন করেন সাংবাদিকদের সাথে। তার বিরুদ্ধে অদালতে মামলাও দায়ের করেন সাংবাদিকরা। সবকিছু মিলিয়ে সে কি পারবে ফতুল্ল মডেল থানার মত একটি গুরুত্বপূর্ন থানার দায়ীত্ব পালন করতে। এমন শংকায় রয়েছেন ফতুল্লা থানাধীন বিভিন্ন এলাকার সাধারন মানুষ ও সচেতন মহল।