বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০২:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

প্রেমের সম্পর্কে না জড়িয়ে বিয়ে করবো : দুরেফিশান

পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম

বিনোদন ডেস্ক:: পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী দুরেফিশান সেলিম ‘দিল রুবা’ নাটকে একটি পার্শ্বচরিত্রে অভিনয়ের মাধ্যমে আত্মপ্রকাশ করেন। এরপর নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নেন।

এদিকে বিলাল আব্বাস খানের সঙ্গে ‘ইশ্‌ক মুরশিদ’ নাটকে ‘শিব্রা শাহমীর’ চরিত্রে অভিনয় করে দেশের গণ্ডি পেরিয়ে বাংলাদেশেও বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিলাল আব্বাস খানের সঙ্গে দুরেফিশান সেলিমের বিয়ে ও প্রেম বিয়ে গুঞ্জন শুরু হয়েছেন। এর মাঝেই দুরেফিশান সেলিমের একটি পুরনো সাক্ষাৎকার ভাইরাল হয়েছে।

যেখানে দেখা যায়, দুরেফিশান সেলিম জানিয়েছেন যে তিনি কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবেন না।

সাক্ষাৎকারে উপস্থাপক প্রশ্ন করেছিলেন যে, প্রেমিকের বিষয়ে আপনার ভাবনা কী? এ প্রশ্নের জবাবে দুরেফিশান বলেন, আমি কখনো কারও সঙ্গে প্রেমের সম্পর্কে জড়াবো না। প্রেম না করে সরাসরি বিয়ে করবো।

প্রসঙ্গত, দুরেফিশান সেলিম সর্বশেষ সানওয়াল ইয়ার পিয়া নাটকে ফিরোজ খান ও আহমদ আলী আকবরের বিপরীতে অভিনয় করেছেন, যা উক্ত অভিনেতাদের সঙ্গে তার প্রথম কাজ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com