বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান ‎লালমনিরহাটে ডিসি পার্ক আবাসনে ৩ ভাই-বোন পেলেন নতুন ঘর, দায়িত্ব নিলেন ত্রাণমন্ত্রী দুলু উলিপুরে ভিজিএফের ১০৪ স্লিপসহ আটক ব্যক্তি রাতে মুক্ত, জনমনে প্রশ্ন অসহায় মানুষের মুখে ঈদের হাসি ফুটাতে ‘সত্যের কণ্ঠ যুব কল্যাণ সংগঠন’-এর ব্যতিক্রমী মানবিক উদ্যোগ ভালুকায় ৩.৪ মাত্রার মৃদু ভূমিকম্প, ঢাকাসহ কেঁপে উঠল বিভিন্ন এলাকা তারেক রহমান ১০০ দিনে কী কী চ্যালেঞ্জের মুখোমুখি হলেন

প্রযোজক রূপে হাজির হচ্ছেন ফারিণ

অভিনেত্রী তাসনিয়া ফারিণ। ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক:: দেশের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ অভিনয়ে যেমন সাফল্য পেয়েছেন, তেমনি গানেও বাজিমাত করেছেন। ছোট পর্দা, বড় পর্দা ও ওটিটি সব মাধ্যমেই মুগ্ধতা ছড়িয়েছে তিনি। ‘ফাতিমা’ সিনেমার জন্য তার হাতে উঠেছে সম্মানজনক পুরস্কারও। তাহসানের সঙ্গে গাওয়া গান হয়ে উঠেছিল আলোচনার কেন্দ্রবিন্দু।

এবার প্রযোজক হিসেবে হাজির হচ্ছেন ফারিণ। নিজের ভাবনাগুলোকে পর্দায় রূপ দিতে গড়ছেন নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতিতে ফারিণ জানান, আমি নিজের মতো কিছু কাজ করতে চাই। সেই ভাবনা থেকেই প্রযোজনায় আসা।

একই সঙ্গে তিনি নেটিজেনদের কাছে জানতে চান, তার প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য কী নাম প্রস্তাব করা যায়। এরপর থেকেই মন্তব্যের ঘরে চলছে নামের ঝড়। জানা গেছে, খুব শিগগির আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির নাম ঘোষণা করবেন ফারিণ।

একটি সূত্র জানায়, এই ব্যানারে প্রথম প্রজেক্ট হিসেবে আসছে একটি মিউজিক ভিডিও, যেখানে থাকবে ফারিণের নিজের গাওয়া গান। এটি প্রকাশ পাবে চলতি বছরের শেষ দিকে।

ভবিষ্যতে নাটক বা সিনেমা নির্মাণের পরিকল্পনা আছে কি না এমন প্রশ্নের জবাবে ফারিণ বলেন, এখনো এত দূর ভাবিনি। মিউজিক ভিডিও দিয়েই শুরু হচ্ছে পথচলা। তবে যেহেতু প্রতিষ্ঠান শুরু করছি, নিয়মিত কাজ করার ইচ্ছা আছে।

কিছু দিন ধরে অভিনয় থেকে কিছুটা বিরতি নিয়েছেন ফারিণ। কারণ ব্যাখ্যা করে এ অভিনেত্রী বলেন, সব প্রজেক্ট না করে আমি বেছে কাজ করতে চাই। দর্শকদের মানসম্মত কিছু উপহার দেওয়ার জন্যই সময় নিচ্ছি। এ যেন নতুন পথচলার প্রস্তুতি অভিনেত্রী থেকে প্রযোজক, নিজের ভাবনাগুলোকে বাস্তবে রূপ দিতে যাচ্ছেন ফারিণ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com