বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি’র জবাব পেয়ে আনন্দে আত্মহারা নারায়ণঞ্জে’র দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সৈয়দা রওনক জাহান সেঁজুতি। নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলা মোগরা পাড়া গ্রামের সৈয়দ রফিকুল ইসলামের কন্যা সেঁজুতি। মোগরাপাড়া এইজিজিএস স্মৃতি বিদ্যায়তনের সহকারী শিক্ষক তিনি।
কিছুদিন আগে সেঁজুতির দাদু মারা যায়। সেঁজুতি তার হারানো দাদীকে খুঁজে পায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাঝে। তাই মনের কথা খুলে বলতে সেঁজুতি ২৫ মার্চ প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লিখে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেঁজুতির চিঠি পাওয়ার পর তার জবাবও দেন চলতি মাসের ১২ তারিখ। সেঁজুতি ও প্রধানমন্ত্রীর চিঠিটি এখন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল। প্রধানমন্ত্রীর প্রেসউইং সূত্রেও চিঠি দুটির সত্যতা নিশ্চিত করেছেন।
এ বিষয়ে সেঁজুতি জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেখতে আমার দাদীর মত। তাঁকে দেখলে আমার দাদীর কথা মনে পড়ে। তাই আমি প্রধানমন্ত্রী অনেক ভালবাসী। এজন্য তাঁকে উদ্দেশ্য করে একটি চিঠি লিখেছিলাম। সেই চিঠির উত্তর পেয়ে আমি ও আমার পরিবার খুবই আনন্দিত।