শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে’র চাঞ্চল্যকর সেই ৭ খুনের মামলার প্রধান আসামী ও ফাঁসির দন্ডপ্রাপ্ত নূর হোসেনকে ৮টি মামলায় নারায়ণগঞ্জ আদালতে হাজির করা হয়েছে। রোববার (১ এপ্রিল) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আবদুল হান্নানের আদালতে ওই মামলার সাক্ষীদের সাক্ষ্যগ্রহন নেয়া হয়।
এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এড. ওয়াজেদ আলী খোকন জানান, সাত খুন ছাড়াও নূর হোসেনের বিরুদ্ধে অস্ত্র, মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ও চাঁদাবাজিসহ আরো ৮টি মামলা রয়েছে। রোববার সবগুলো মামলার সাক্ষী তলব করা হয়। এর মধ্যে দুটি চাঁদাবাজি মামলায় দু’জনের সাক্ষ্য গ্রহন করেন আদালত। অন্য মামলার সাক্ষীরা হাজির না হওয়ায় আগামী ২৪ জুন পরবর্তী তারিখ ধার্য করেছেন বিজ্ঞ আদালত। সেই সাথে অপর মামলার সাক্ষীদেরকে সমন পাঠানোরও নির্দেশ দেন আদালত। একই সাথে নূর হোসেনের দুই সহযোগী সেলিম ও আলী আহম্মেদকেও হাজির করা হয় আদালতে।
উল্লেখ্য, গত ১৬ জানুয়ারী ২০১৭ ইং সালে নাসিক প্যানেল মেয়র নজরুলসহ সাত খুনের মামলায় নূর হোসেনসহ ২৫ জনকে ফাঁসি ও বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদানের পর থেকেই সে কারাবন্দি রয়েছে।