বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’র সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

ঝিনাইদহ প্রতিনিধি॥

নিষিদ্ধ সংগঠন ‘আল্লাহর দল’র এক সক্রিয় সদস্য গ্রেফতার করেছে ঝিনাইদহ র‌্যাব-৬।

বুধবার ভোররাতে মেহেরপুর সদরের রাধাকান্তপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঝিনাইদহ র‌্যাব-৬ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আল জানান, মেহেরপুর সদর উপজেলার রাধাকান্তপুর গ্রামে আল্লাহর দল’র সদস্যরা গোপন বৈঠক করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।

এসময় অন্যান্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় সম্রাট বাহাদুর নামের এক সক্রিয় সদস্যকে। পরে তাকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করা হয়। গ্রেফতারকেৃত সম্রাট বাহাদুর মেহেরপুর জেলার সমন্বয়কের দ্বায়িত্ব পালন করে আসছিল। তার নামে চুয়াডাঙ্গা সদর থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com