শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৩ অপরাহ্ন

না.গঞ্জ কোষ্টগার্ডের অভিযানে ভারতীয় শাড়ি জব্দ

নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জের পাগলা কোস্টগার্ড স্টেশানের অভিযান চালিয়ে ৮০৬ পিছ ভারতীর অবৈধ শাড়ি ও ৩৪১ পিছ থি-পিস জব্দ করেছে।

মঙ্গলবার ভোররাতে মুন্সীগঞ্জের লৌহজং থানার মাওয়া ফেরীঘাট এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধ মালামাল জব্দ করা হয়।

জব্দকৃত অবৈধ মালামালের আনুমানিক মূল্য টাকা ৩৭ লাখ ৮২ হাজার টাকা। অপরদিকে, কোস্টগার্ড স্টেশান পাগলা-এর পেটি অফিসার এম হাসানের নেতৃত্বে এ অভিযান চলে। উক্ত অভিযানে ৫ হাজার ৯২২ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক মূল্য টাকা ৮ লাখ ৮৮ হাজার ৩০০ টাকা। জব্দকৃত পলিথিন যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য নারায়ণগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. নয়ন মিয়ার উপস্থিতিতে কেটে ব্যবহার অনুপযোগী করে সমাজ কল্যাণ মন্ত্রণালয় শারীরিক প্রতিবন্ধী কল্যাণ ট্রাস্ট মৈত্রী শিল্প, স্টেশান রোড, টংগী, গাজীপুর কারখানার সুপারভাইজার মো. রিয়াজ উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়।

পাগলা কোস্টগার্ড স্টেশান কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ (বিএন) বলেন, ভবিষ্যতেও বাংলাদেশ কোস্টগার্ড বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com