শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥
নারায়ণগঞ্জে’র সিদ্ধিরগঞ্জে স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহননের অভিযোগ উঠেছে। নিহতের নাম মীম আক্তার (২২) । এ ঘটনায় স্বামী রেজাউল কমিম (২৮) কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের শিমরাইল এলাকায় এ ঘটনাটি ঘটে।
নিহতের পারিবারিকসূত্রে জানা যায়, বছর তিনেক পূর্বে প্রেমের সম্পর্কে আবদ্ধ হয়ে বিয়ে করে রেজাউল করিম ও মীম আক্তার। বিয়ের পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিল। বিয়ের পর থেকেই তারা শিরাইল এলাকায় থাকত। গত ৩/৪ দিন আগে শিমরাইল এলাকার ওয়াসিম মিয়া বাড়িতে বাসা ভাড়া নেয় তারা। এ বাসায় ঘটে মর্মান্তিক ঘটনাটি।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ( ‘ক’ সার্কেল) শরফুদ্দীর জানান, পারিবারিক কলহের কারনেই স্ত্রীকে শ্বাস রোধ করে হত্যা করেছে স্বামী রেজাউল। মীমকে হত্যার পর সে তার পিতাকে ফোন করে হত্যার কথা স্বীকার করে তাদেরকে পালিয়ে যেতে বলে। ঘটনার পর সে বিষ পান করে আত্মহত্যার চেষ্টা করে। খবর পেয়ে রেজাউলের বাবা মো. জামাল উদ্দিন এসে পুলিশকে ফোন দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মীমের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠায়। একই সময় স্বামী রেজাউলকে আটক করে ঢাকা মেডিকেল হাসাপাতালে পাঠানো হয়েছে।