বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:৩০ পূর্বাহ্ন

না.গঞ্জে যুবককে ফাঁসাতে গিয়ে ফাঁসলেন দারোগা

আবদুল্লাহ আল মামুন ,নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নারী দিয়ে যুবককে ফাঁসাতে গিয়ে নিজেই ফাঁসলেন এএস আই মাসেকুর। বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডেও ফকির বাড়ি এলাকায় ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানায়, এএস আই মাসেকুর ফোনের মাধ্যমে সাথী নামের এক নারী সোর্সকে রাতের বেলা যেতে বলে হাউজিং এর মাসুম নামের এক যুবকের বাসায়। দারোগার কথা মত ওই নারী সোর্স রাত আনুমানিক ৩টায় যায় ওই যুবকের বাসায়। ওই নারী মাসুমের বাসায় গেছে নিশ্চিত হয়ে দারোগা মাসেকুর জালকুড়ি এলাকার ডিউটি রেখে চলে যান ৪নং ওয়ার্ডে মাসুমের বাড়ি। সেখানে গিয়ে দারোগা মাসুমকে নারী নিয়ে অসামাজিক কার্যকলাপের দায়ে আটক করার কথা বলে। মাসুম অপরাধ স্বীকার না করে প্রতিবাদ জানায়। তখন দারোগা তার কাছ থেকে ৫০ হাজার টাকা দাবী করে। এ নিয়ে বাক বিতন্ডার সৃস্টি হয়। তাদের এ তর্ক-বিতর্ক শুনে স্থানীয়রা আসে। এসময় এলাকাবাসী ওই নারী সোর্সকে মারধর এবং দারোগাকে আটক করে। পরে বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি আবদুর সাত্তারকে জানালে অতিরিক্ত পুলিশ পাঠিয়ে তাদেরকে ভোরে থানায় নিয়ে আসা হয়।
অভিযুক্ত এএস আই মাসেকুর অভিযোগের কথা মিথ্যা বলে দাবী করেন। তিনি বলেন আমাকে ফাঁসানো হয়েছে।
এ বিষয়ে ইন্সপেক্টর তদন্ত নজরুল ইসলাম জানান, বিষয়টি উপরোক্ত কর্মকর্তারা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেবেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com