শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৪ অপরাহ্ন
মো. আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ॥ ‘স্বল্পোন্নত দেশ হতে উত্তরনের অভিযাত্রায় বাংলাদেশ’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ মার্চ) সকাল ১১টায় জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ আয়োজন করা হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. রাব্বি মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জসিম উদ্দিন হায়দার, অতিরিক্তি জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল হামিদ মিয়া, জেলা তথ্য অফিসার সিরাজ উদ্দৌলা খান, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এড. মাহবুবুর রহমান মাসুম, বাংলাদেশ টেলিভিশনের নারায়ণগঞ্জ প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক ইয়াদ পত্রিকার ভারপাপ্ত সম্পাদক মো. তোফাজ্জল হোসেন, এনটিভি’র নারায়ণগঞ্জ প্রতিনিধি নাফিজ আসরাফ,নারায়ণগঞ্জ সিটি প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও দৈনিক আমার সংবাদ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি মো. আবদুল্লাহ আল মামুন ও সমাজ কর্মী মান্নান ভূইয়াসহ বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকার সাংবাদিকবৃন্দ।
এসময় জেলা প্রশাসক মো. রাব্বি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ সকল বাধাকে অতিক্রম করে উন্নয়নশীল দেশের কাতারে যুক্ত হয়েছে। এ ধারাবাহিকতা ধরে রাখতে পারলে এ দেশ একদিন উন্নত দেশ হিসেবে বিশ্বের দরবারে মাথা উচু করে দাড়াতে পারবে। সেই লক্ষ্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শিক্ষার বিষয়সহ সকল ক্ষেত্রে সরকার গুরুত্ব দিচ্ছে।
সাংবাদিকদের উদ্দেশ্য তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যেতে গেলে ও পজেটিভ বাংলাদেশ গড়তে হলে আপনারা সকলে পজেটিভ সংবাদ পরিবেশন করুন। সেই সাথে সরকারি কর্মকর্তাদের দিকেও আপনারা নজর রাখবেন। যাতে করে তারা তাদের কাজগুলো সঠিকভাবে পালন করেন। এসময় তিনি জেলা কারাগারে নির্মিত ব্যাতিক্রমধর্মী “রজিলিয়ান্স” নামের একটি গার্মেন্ট শিল্প’ নির্মানের ৫ মিনিেিটর একটি প্রামান্য চিত্র প্রর্দশন করেন। “নিম্নআয়ের দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরন” উদযাপন উপলক্ষে আগামী ২০ থেকে ২৫ মার্চ পর্যন্ত সেবা সপ্তাহ পালন করবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন।