শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি ॥ নারায়ণগঞ্জ’র বন্দরে অপহরনের ৬ দিন পর শিশু এলেম (৮) এর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১টায় বন্দর উপজেলার নবীগঞ্জ বাঘবাড়ি এলাকার একটি ডোবা থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত এলেম কদম রসূল পৌরসভা এলাকার আবদুর রাজ্জাকের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, সোমবার দুপুরে নবীগঞ্জ’র বাঘবাড়ি এলাকার একটি ডোবায় শিশুর লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ এসে ডোবা থেকে লাশটি উদ্ধার করেন। পরে ময়না তদন্তের জন্য মৃতদেহটি হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ জানায়, নবীগঞ্জে’র বাঘবাড়ির একটি ডোবায় লাশ ভাসতে দেখে জনতা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করে এবং ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে পাঠানো হয়েছে। শিশুটির নাম এলেম (৮)। সে কিছুদিন যাবত নিখোঁজ ছিল। এ ব্যাপারে বন্দর থানায় একটি মামলা রুজু করা হয়েছে। বিল্লাল নামের একজনকে আটক করা হয়েছে।
প্রসঙ্গত, গত বুধবার বিকেল ৫টায় বাসা থেকে খেলতে গিয়ে ফিরে আসেনি শিশু এলেম। পরে তার বাবা বাদী হয়ে বন্দর থানায় একটি অপহরনের মামলা দায়ের করেন। ওই দিন রাতেই বিল্লাল নামের একজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ শেষে রিমান্ড চেয়ে আদালতে পাঠালে রিমান্ড মঞ্জুর করেন বিজ্ঞ আদালত।