বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৬ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:: নারায়ণগঞ্জে হত্যা, আত্মহত্যা,দূর্ঘটনায় গত এপ্রিল মাসে অর্থাৎ ৩০ দিনে ১৯ জনের লাশ উদ্ধার করেছে জেলা পুলিশ। অস্বাভাবিক হারে লাশ উদ্ধারের ঘটনায় উদ্বিগ্ন জেলাবাসী।
এদের মধ্যে ৯ এপ্রিল সিদ্ধিরগঞ্জে’র শিমরাইল এলাকায় স্ত্রী মিমকে হত্যার পর স্বামী রেজাউলের আত্মহত্যা। ওই দিন রাতে সোনারগাঁয়ের ছনপাড়া ব্রীজের নিচে সানাউল্লাহ নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃত্তরা। ১৩ এপ্রিল আড়াইহাজের উচিৎপুরা এলাকায় পরকীয়া প্রেমের সম্পর্ক দেখে ফেলায় দুই সন্তানকে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করে মা ও পরকীয়া প্রেমীক। এ ঘটনায় বড় ছেলে হৃদয় ঘটনাস্থলে মারা যায়। ছোট ছেলে জিহাদ মরতে-মরতে বেঁচে যায়। ১৭ এপ্রিল রূপগঞ্জে জয়নুল মিয়া নামের এক মাদক বিক্রেতার লাশ উদ্ধার করেছে পুলিশ। ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জে সড়ক দূর্ঘটনায় নাসির আহম্মেদ (৩৫) নামের এক ঔষধ তৈরির কারখানার কর্মকর্তা নিহত হয়েছে। ১৯ এপ্রিল সোনারগাঁয়ে কভার্ড ভ্যানের চাঁপায় মাসুদ রতন নামের এক সৌদি প্রবাসি নিহত হয়েছে। ২০ এপ্রিল রূগঞ্জের ৩শ” ফিট ব্রীজ এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে সোহাগ (২৩) নামের এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে। একই দিনে আড়াইহাজারের পাওয়ার লুম হাইজে কাজ করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আয়াত আলী (৩০) নামের এক শ্রমিক মারা যায়। ২০ এপ্রিল ফতুল্লার কাশীপুর এলাকা থেকে অজ্ঞাত (৬০) একজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। ২২ এপ্রিল শহরের আমলাপাড়াস্থ লেবার হুশিয়ারীর সামনে থেকে এক অজ্ঞাত (৬০) বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়। ২২ এপ্রিল আড়াইহাজারের সদাসদি এলাকায় পরিবারের সাথে অভিমান করে ইব্রাহীম (১৮) নামের যুবক গলায় ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। একই দিনে বন্দরের গোকুলদাসের বাগ এলাকায় ট্রাক শ্রমিক ইটের চাপাঁয় মারা যায়। ২৩ এপ্রিল নিখোঁজের ৩দিন পর ফতুল্লায় বুড়িগঙ্গা নদী থেকে ব্যবসায়ী ইব্রাহীম (৫০) এর লাশ উদ্ধার হরা হয়। ২৪ এপ্রিল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি এলাকায় বিয়ের ৩দিন পর স্বামী মাসুম বিল্লাহর লাশ উদ্ধার করে পুলিশ। পরিবারের দাবী মাসুম বিল্লাহকে হত্যা করা হয়েছে। ২৫ এপ্রিল শহরের উকিলপাড়ায় চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দিয়ে এক অজ্ঞাত (৩২) নারীর আত্মহত্যা করে। ২৫ এপ্রিল আড়াইহাজারের পুরিন্দা এলাকার কানিজ ফাতেমা (২২) নামের এক যুবতি আত্মহত্যা করেছে। একই দিনে শহরের আইটি স্কুলের ছাত্র আদনান বন্ধুদের সাথে বন্দরের কাইকারটেক এলাকায় নদীতে গোসল করতে গিয়ে ডুবে মারা যায়। যদিও পরিবারের অভিযোগ ছিল তাকে পানিতে ডুবিয়ে মারা হয়েছে। কিন্তু কোন মামলা বা অভিযোগ করেনি পরিবারের সদস্যরা। ২৭ এপ্রিল সোনারগাঁয়ের গোলাকান্দাইল এলাকায় এশিয়ান হাইওয়ে সড়কে দ্রতিগামী ট্রাকের ধাক্কায় নিশী (২৫) নামের এক নারী নিহত হয়। ২৭ এপ্রিল সোনারগাঁ উপজেলার উলুকান্দি এলাকায় নিখোঁজের ৪দিন পর নির্মানাধিন একটি বাড়ির পানির টাংকির ভেতর থেকে আনিছা আক্তার নামের এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করে পুলিশ।
সচেতন মহল মনে করেন, গত এপ্রিল মাস মোটেও ভাল যায়নি নারায়ণগঞ্জ বাসীর জন্য। জেলার কোন না কোন থানা এলাকা থেকে লাশ উদ্ধারের ঘটনা গনমাধ্যমে দেখে অনেকটা উদ্বিগ্ন ছিলেন তারা। তাদের দাবী প্রশাসনকে আরো সজাগ থেকে সাধারন মানুষকে নিরাপত্তা দিতে হবে।