বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ডাকাতির ঘটনায় ডাকাত চক্রের সদস্য কাওসার হোসেন (৩৮) কে গ্রেফতার করেছে র্যাব-১১’র একটি দল। বৃহস্পতিবার (২৬ এপ্রিল) রাত সাড়ে ৯টায় ঢাকার ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-১১’র প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার ডেমরা থানার কোনাপাড়া এলাকা থেকে কাওসার হোসেন @ মাস্টার (৩৮) নামের সংঘবদ্ধ জুয়েলারি ডাকাত চক্রের ০১ জনকে গ্রেফতার করা হয়। পরে রাত ১০টায় কাউসার হোসেন @ মাস্টারের কোনাপাড়ার ভাড়া বাসায় অভিযান চালিয়ে পৌনে সাত ভরি (৮০ গ্রাম) চোরাই স্বর্ণালংকার, চুরির কাজে ব্যবহৃত ০২টি মোবাইল ফোন ও জালিয়াতির কাজে ব্যবহৃত ১৩টি জাল সীল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত কাউসার হোসেনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশাদার ব্যাংক ও জুয়েলারি ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। এই সংঘবদ্ধ ডাকাত চক্রে ১৪/১৫ জন সদস্য দীর্ঘদিন যাবৎ রাজধানী ঢাকা ও দেশের বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ন ব্যাংক ও জুয়েলারি দোকান ডাকাতি করে চাঞ্চল্য সৃষ্টি করেছে। তাদের অনেকে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে একাধিকবার গ্রেফতার হয়েছে। অনেকেই বি‘ আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত হয়েছে কিন্তু সাজা শেষ হওয়ার পর পূনরায় অপরাধ জগতে সক্রিয় হয়েছে বলে সে জানায়।
গেস্খফতারকৃত আসামী কাওসার হোসেন @ মাস্টার’র বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িত অন্যান্যদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রয়েছে।