বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে বজ্রপাতে ছয় দিনে ছয় জন নিহত:আতঙ্কে জেলাবাসী

আবদুল্লাহ আল মামুন, নারায়ণগঞ্জ প্রতিনিধি::
দেশের বিভিন্ন জেলায় প্রাকৃতিক দূর্যোগে প্রতি বছরই প্রান হারাচ্ছে মানুষ। গত ছয় দিনে নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন স্থানে বজ্রপাতে ছয় জন নিহত হবার খবর পাওয়া গেছে।
এদের মধ্যে সবশেষ আড়াইহাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের সিংগারপুর এলাকায় বজ্রপাতে অনয় দেব নাথ (২০) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত অনয় দেব নাথ উপজেলার সিংগারপুর এলাকার জয় দেব নাথের ছেলে এবং সরকারি সফর আলী কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। কলেজ থেকে ফেরার পথে ধানের আটা নিয়ে বাড়িতে ফেরার পথে বজ্রপাতে নিহত সে। এর আগে গত ৩০ এপ্রিল দুপুরে সোনারগাঁ উপজেলার জামপুর এলাকায় আবদুল কুদ্দুসের ছেলে ওবায়দুল হক নামের এক ব্যক্তি ধান কাটতে গিয়ে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। একই দিন দুপুরে রূপগঞ্জ উপজেলার তেতলাব এলাকায় বজ্রপাতে স্কুল ছাত্রসহ তিন জনের মৃত্যু হয়। এরা হলেন, উপজেলার নুরুল হকের ছেলে রফিকুল ইসলাম (৩৫), ভোলাব এলাকার কামাল মোল্লার ছেলে হাসেম মোল্লা (১৫) ও মাদারিপুর জেলার শিবচর থানার আবদুল জলিল শেখের ছেলে ফরহাদ শেখ (১৩)। ফরহাদ শেখ ভোলাব তেতলাব এলাকার আবদুর রব মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন। একই দিন দুপুরে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামী লীগ নেতা হাজী জাহাঙ্গীর আলমের মা নূর জাহান বেগম (৬৫) বজ্রপাতের বিকট শব্দে ষ্ট্রোক করে মৃত্যু বরন করেন।
সচেতন মহলের দাবী, প্রাকৃতিক দূর্যোগ ঠেকাতে সরকারের পাশাপাশি সাধারন মানুষেরও অনেকটা সচেতন হতে হবে। বজ্রপাতের সময় খোলা জায়গায় থাকলে দুই হাটু উপরে রেখে মাথা মাঝখানে রাখা, পাশে বিল্ডিং থাকলে সেখানে অবস্থান করা, বৈদ্যতিক খুটির ও মোবাইল টাওয়ারের কাছ থেকে দূরে থাকাসহ নানাভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। আর সতর্কতাই পাওে একমাত্র বজ্রপাত থেকে বাঁচাতে এমটাই মত বিশেজ্ঞদের।

নারায়ণগঞ্জ প্রতিনিধি : এবারের এসএসসি পরিক্ষায় নারায়ণগঞ্জে পাশের হার ৮৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৪৯৭ জন শিক্ষার্থী। পরিক্ষায় অংশ নেয়া ৩০ হাজার ৯৭ জনের মধ্যে উত্তীর্ন হয়েছে ২৫ হাজার ২৪৭ জন শিক্ষার্থী। রোববার দুপুরে এ ফলাফল নিশ্চিৎ করেছেন জেলা শিক্ষা অফিস। গতবারের ন্যায় এবারেও সাফল্য অব্যাহত রেখেছে নারায়ণগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার ৩৩৫ জন পরিক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ৩৩১ জন। জিপিএ-৫ পেয়েছ ২০৪ জন। পাশপাশি জেলার বিভিন্ন বিদ্যালয় শতভাগ পাশ করারও রয়েছে রেকর্ড।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com