রবিবার, ৩১ মে ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

নাগরপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের নাগরপুরে ঘন কুয়াশার কারণে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

রবিবার (১৪ জানুয়ারী) সকালে উপজেলার মোকনা ইউনিয়নের কেদারপুরে শেখ হাসিনা সেতুর ওপর এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শুনশি গ্রামের অমর সেতাব আলীর ছেলে শাকিল আহমেদ (১৯) এবং কলমাইদ গ্রামের আদম আলীর ছেলে মাসুম মিয়া (১৯)।

তারা দুজনই মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার সৈয়দ কালু শাহ কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নাগরপুর থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মোতাসির বিল্লাহ স্থানীয়দের বরাত দিয়ে বলেন, ঘন কুয়াশার কারণে শেখ হাসিনা সেতুর এপার থেকে ওপার দেখা যাচ্ছিল না। এতে মোটরসাইকেলের চালক ও ট্রাকচালক একে অপরকে দেখতে না পেয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মোটরসাইকেলের দুজন নিহত হন।

তিনি আরও জানান, ঘটনাস্থলে গিয়ে দুজনের মরদেহ উদ্ধারসহ ট্রাক জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com