বুধবার, ২৪ Jun ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন
এস এম আলমগীর কবির, নড়াইল প্রতিনিধি:: নড়াইলের লোহাগড়া উপজেলায় ১৩টি মাদক মামলার পলাতক আসামি ইউসুফ শেখকে (৪০) আড়াই কেজি গাঁজাসহ ফের গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (১ নভেম্বর) দুপুরে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতার ইউসুফ শেখ উপজেলার মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামের মৃত চাঁন মিয়া শেখের ছেলে।
ওসি শরিফুল ইসলাম জানান, শুক্রবার (৩১ অক্টোবর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল মল্লিকপুর ইউনিয়নের পাঁচুড়িয়া গ্রামে অভিযান চালায়। অভিযানে ইউসুফ শেখকে নিজ বাড়ির উঠান থেকে গ্রেফতার করা হয়। পরে তার হাতে থাকা ব্যাগ তল্লাশি করে আড়াই কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি জানান, ইউসুফ শেখের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মোট ১৩টি মাদক মামলা রয়েছে। নতুন করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।