শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

নওগাঁ-৬ আসনে ভোটে লড়ছেন ৩ প্রার্থী

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি॥

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৬ (রাণীনগর-আত্রাই) আসন থেকে ৩ জন প্রার্থী ভোটে লড়ছেন। মনোনয়ন বাছাইয়ে বাতিল এবং প্রার্থীতা প্রত্যাহারের পর এই ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

রাণীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমিন জানান, এই আসন থেকে আওয়ামীলীগ, বিএনপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও সতন্ত্র থেকে মোট ৫ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এতে যাচাই-বাছাইয়ে সতন্ত্র প্রার্থী আনোয়ার হোসেন হেলালের মনোনয়ন বাতিল হয়ে যায়। এছাড়া প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিনে বিএনপি থেকে দাখিল করা রেজাউল ইসলাম রেজু শেখ মনোনয়ন প্রত্যাহার করেন।

ফলে আওয়ামীলীগ থেকে ইসরাফিল আলম (নৌকা), বিএনপি থেকে আলমগীর কবীর (ধানের শীষ) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে শাহজাহান আলী (হাত পাখা) প্রতিক নিয়ে ভোটে লড়ছেন তারা।

এদিকে গত রোববার প্রতিক বরাদ্ধের পর পরই বড় দুই দল আওয়ামীলীগ এবং বিএনপি’র পোষ্টার বিরণ, টাঙ্গানো এবং প্রচার প্রচারনা শুরু করেছেন তারা।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com