শনিবার, ১৪ মার্চ ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন

শিরোনামঃ
আজকের ঢাকা: কোথায় কী কর্মসূচি ও ট্রাফিক সতর্কতা গণতন্ত্রের মূল শক্তি স্বাধীন সাংবাদিকতা: তথ্যমন্ত্রী ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা

নওগাঁয় সিএইচসিপিদের চাকুরি জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসূচী

রওশন আরাপারভনি শিলা,নওগাঁ প্রতিনিধি::
চাকুরি জাতীয়করনের দাবীতে অবস্থান কর্মসূচী পালন করেছে নওগাঁর সকল উপজেলার কমিউনিটি ক্লিনিকের কর্মরত কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) । ১৬ জানুয়ারী মঙ্গলবার সকালে জেলা ও উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের উদ্যেগে সিভিল সার্জন কার্যালয়ের সামনে এ অবস্থান কর্মসুচী পালন করে।
এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কামরুল হাসানের সভাপতিত্বে বিভাগীয় যুগ্ন আহ্বায়ক সাদ্দাম ইবনে মোস্তফা, ভারপ্রাপ্ত সভাপতি জুয়েল রানা, সহ-সভাপতি শহিদুল আলম, সাধারণ সম্পাদক আজম আলী, যুগ্ন সম্পাদক শাহারিয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন, কোষাধ্যক্ষ জহুরুল ইসলাম জনি, দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌসী পারভীন, আবু জর গিফারী,মাহবুব আলম, একাব্বর আলী, শারমিন সুলতানা বক্তব্য রাখেন। এ সময় জেলা ও উপজেলার প্রায় দুই শতাধিক সিএইচসিপিরা উপস্থিত ছিলেন।
অবস্থান কর্মসূচীর যোগদানকারী সিএইচসিপিদের দাবী “ শেখ হাসিনার অবদান” কমিউনিটি ক্লিনিক বাঁচায় প্রাণ’ শ্লোগানকে বাস্তবে রুপ দিতে অতিদ্রুত সিএইচসিপিদের চাকুরি জাতীয়করণ করা হোক।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com