বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

দেশের ইতিহাসে শেখ হাসিনা হলেন দক্ষ প্রশাসক : সেতুমন্ত্রী

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ইতিহাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন সবচেয়ে দক্ষ প্রশাসক। তিনি একজন সৎ, আদর্শবান ও পরিশ্রমী মানুষ। নারীর উন্নয়ন ও ক্ষমতায়নের তিনি বিশেষ ভূমিকা রাখছেন। এসব ভূমিকার জন্য তিনি অষ্ট্রেলিয়ায় গ্লোবাল উইমেন্স লিডারসীপ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
শনিবার (২৮ এপ্রিল) নারায়ণগঞ্জ রূপগঞ্জ-আড়াইহাজারের মহাসড়কের কাজ পরিদর্শন শেষে উজান গবিন্দর একটি জনসভায় বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, বিএনপিও চায় না তারেক জিয়া দেশে ফিরে আসুক। এতোদিন শুনেছি চিকিৎসার জন্য তিনি লন্ডনে গেছেন। এখন শুনি অন্য কথা। দেশে ছেরেছেন রাজণীতী করবেন না বলে। এখন তিনি পলাতক ও সাজাপ্রাপ্ত আসামী। পাসপোর্ট ইস্যুতে মন্ত্রী বলেন, তারেক রহমানের পাসপোর্ট নিয়ে বিএনপি একেক সময় একেক কথধা বলছে। তারা সকাল একটা ও বিকালে আরেকটা বলছে। খকাদেও কিনারায় এসে তারা লাফালাফি করছেন।
উপজেলা চেয়ারম্যার আলহাজ্ব শাহজালাল মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আড়াইহাজারের সাংসদ নজরুল ইসলাম বাবু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুন্দর আলী, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এড. আব্দুর রশিদ ভূইয়া, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম ভূইয়াসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com