সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:২১ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক:: আনন্দ-উৎসবের মধ্য দিয়ে ১৫ নং দেওতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জুলাই মাসে জন্মগ্রহণকারী শিক্ষার্থীদের জন্মদিন উদযাপন করা হয়েছে। ব্যতিক্রমী এ আয়োজনের সার্বিক ব্যবস্থাপনায় ছিল নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক চিত্ত রঞ্জন মণ্ডল, সহকারী শিক্ষক সুমন চন্দ্র বিশ্বাস, কনিকা মণ্ডল ও বৃষ্টি আক্তার।
এসময় শিক্ষার্থী মোঃ হোসাইন, বাঁধন দাস, আতিক ইসলাম, জোহান ইসলাম, স্নেহা ঈশিতা, তপস্যা রাজবংশী ও সুমাইয়া খানের জন্মদিন উদযাপন করা হয়। অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় এবং জন্মদিনের শিক্ষার্থীদের হাতে উপহার ও চকলেট তুলে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীদের উচ্ছ্বাস ও আনন্দে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবমুখর হয়ে ওঠে।
এসময় প্রধান শিক্ষক বলেন, বিদ্যালয় শুধু পাঠদানের স্থান নয়, এটি শিশুদের মানবিক মূল্যবোধ, পারস্পরিক ভালোবাসা ও সৌহার্দ্য গড়ে তোলার অন্যতম ক্ষেত্র। এমন আয়োজন শিক্ষার্থীদের বিদ্যালয়ের প্রতি আগ্রহ ও আত্মিক বন্ধন আরও দৃঢ় করে। আমরা চাই, প্রতিটি শিশু আনন্দময় পরিবেশে বেড়ে উঠুক এবং আদর্শ নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলুক।
আয়োজক অনিক হোসেন আবির বলেন, শিশুদের মুখের হাসিই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি। জন্মদিন উদযাপনের মাধ্যমে তাদের মধ্যে আনন্দ, আত্মবিশ্বাস ও পারস্পরিক সম্প্রীতির চর্চা গড়ে ওঠে। ভবিষ্যতেও নবাবগঞ্জ পল্লবি কচি-কাঁচার মেলা শিশুদের কল্যাণে এ ধরনের সামাজিক ও শিক্ষামূলক কার্যক্রম অব্যাহত রাখবে।
প্রবাস থেকে প্রীতম মন্ডল দেশ ও দেশের আগামীর কান্ডারী শিশুদের নিয়ে বিভিন্ন শিশুতোষ কর্মসূচিতে ভুমিকা রেখেছে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে সবাই তাদের শুভেচ্ছা জানান।