বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৪০ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি::
নারায়ণগঞ্জে’র বন্দরে দুই নৈশ প্রহরীকে খুন করে তিনি দোকান থেকে ২৭ লক্ষ টাকার মালামাল লুট। শনিবার ভোরে বন্দর উপজেলার লক্ষনখোলা মাদ্রাসা বাজার সংলগ্ন মার্কেটে ডাকাতি ও খুনের ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার উত্তর লক্ষনখোলা এলাকার সামাদ মৃধার ছেলে রেহান উদ্দিন (৬৫) ও চৌরাপাড়া এলাকার হবি মিয়ার ছেলে বলে জানা গেছে।
প্রতক্ষ্যদর্শীরা জানায়, রাতের কোন এক সময়ে ডাকাতরা তিনটি দোকানে ডাকাতি করার সময় দুই নৈশ প্রহরীকে কুপিয়ে ফেলে রেখে চলে যায়। ভোর বেলায় বাজারে ঝাড়– দিতে এসে ওই দুজনকে পরে থাকতে দেখে মুসুল্লিদের ডাক দেয় পরিচ্ছন্ন কর্মীরা। তারা দেখেন দুজনের মধ্যে রেহান উদ্দিন বেঁচে রয়েছেন। তাকে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নেয়ার পথে সেও মারা যান। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।
এ বিষয়ে বন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিন মন্ডল ‘দৈনিক আমার সংবাদ’কে জানান, রাতের কোন এক সময়ে লক্ষনখোলা মাদ্রাসা মার্কেটে বিসমিল্লাহ ব্যাটারি, সততা মেলা ব্যাটারি ও সততা সার্ভিসিং সেন্টার নামক তিনটি দোকানে ডাকাত দল হানা দেয়। দোকানের তালা ভেঙ্গে নগদ অর্থসহ মালামাল লুট করা হয়েছে। ভোরে পুলিশ দু’জন নৈশ প্রহরীর লাশ উদ্ধার করে। নিহতদেরকে দেশীয় ধারালো লোহার অস্ত্র দিয়ে মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যা করা হয়েছে। ধারনা করা হচ্ছে ডাকাতদের কাজে বাঁধা হওয়ায় দু’জন নৈশ প্রহরীকে হত্যার পর মামলাল লুট করে ডকাত দল। ডাকাতদের গ্রেপ্তার ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।
উল্লেখ্য, একই মার্কেটে ডংজিং ব্যাটারি নামের আরও একটি ব্যাটারির দোকানে ডাকাতি হয়নি। এবং তাদের দোকানে সিসি ক্যামেরা থাকলেও তা রহস্যজনকভাবে বন্ধ ছিল।