শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট নিত্য দিনের সঙ্গী হলেও নতুন করে সংস্কার কাজ করায় চরম ভোগান্তির শিকার হন এ সড়কে চলাচলরত যাত্রী সাধারন। মহাসড়কের দুটি লেন কাটার কারনে গত বৃহস্পতিবার রাত থেকে যানজটের সৃষ্টি হয়ে মহাসড়কের গাড়ীর চলার নিজস্ব গতি হারিয়ে ফেলেছে। ঘন্টার পর ঘন্টা যানজটে আটকা থাকায় যাত্রীরা চরম দূর্ভোগে পড়ছেন। শনিবার (৩১ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঁচপুর-মদনপুর-মোগরাপাড়া চৌরাস্তা ও এলাকায় তীব্র যানজট দেখা গেছে।
গত বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট অব্যাবহত রয়েছে।
এ বিষয়ে কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল কায়ুম আলী সরদার জানান, মহাসড়কের চারটি লেনের মধ্যে মদনপুর বাসষ্ট্যান্ড ও মোগরাপাড়া চৌরাস্তা এলাকায় একটি লেন বন্ধ করে সংস্কার কাজ করায় ও এশিয়ান হাইওয়ে সাদিপুর এলাকায় সংস্কার কাজ করায় বৃহস্পতিবার রাত থেকে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। পুলিশ যানজট নিরসনে কাজ করছে।