বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:০৫ পূর্বাহ্ন

ঢাকার রেঞ্জে’র শ্রেষ্ঠ পুলিশ সুপার না.গঞ্জে’র মঈনুল হক

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
ঢাকা রেঞ্জে’র শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন নারায়ণগঞ্জ জেলার এসপি মঈনুল হক (বিপিএম-পিপিএম)। সোমবার (২৩ এপ্রিল) ঢাকা রেঞ্জে’র কার্যালয়ে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় ডিআইজি চেীধুরী আবদুল্লাহ আল মামুনের নিকট থেকে এ সম্মননা গ্রহন করেন তিনি।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জে’র অতিরিক্ত ডিআইজি ড. আক্কাস উদ্দিনসহ ঢাকা বিভাগের সকল পুলিশ সুপারগন।
নারায়ণগঞ্জে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদকদ্রব্য উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ সাধারন মানুষকে সেবা প্রদান ও নিরলসভাবে দায়ীত্ব পালনের জন্য মঈনুল হক (বিপিএম-পিপিএম) এ সম্মাননা লাভ করেন।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com