বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:১১ পূর্বাহ্ন
নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ মহনগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, অসহায় মানুষের পাশে জেলা পরিষদ ছিল বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে। ডিজিটাল বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে যে দায়ীত্ব অর্পন করেছেন, সে দায়ীত্ব নিয়েই মানুষের সেবা করতে চাই।
বুধবার দুপুর ১২টায় জেলা পরিষদের মিলনায়তনে জেলা পরিষদের আয়োজনে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে প্রতিবন্ধিদের মাঝে ৫০টি হুইল চেয়ার বিতরনকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর অক্লান্ত পরিশ্রমে আজ বহিরবিশ্বের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশের তালিকায় নাম লিখিয়েছে। সেই ধারাবাহিকতা রক্ষায় সরকার জনগনের কল্যাণে পাশে থাকার প্রত্যয় প্রকাশ করছেন। এসময় তিনি বলেন, প্রতিবন্ধিদের মাঝে শুধু হুইল চেয়ার বিতরন করলে চলবে না। তাদের সাথে সাধারন মানুষের মত ব্যবহার করতে হবে। তাদেরকে অবহেলা করে কষ্ট দেয়া যাবে না।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এস এম নজরুল ইসলাম,প্রধান প্রকৌশলি রাশেদুজ্জামান, জেলা পরিষদের সদস্য জাহাঙ্গির আলম ও মোস্তফা চৌধুরী প্রমুখ।