শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন

শিরোনামঃ
ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার প্রশংসায় হামাস, দীর্ঘ লড়াইয়ের হুঁশিয়ারি হিজবুল্লাহর ঈদে নির্বিঘ্ন যাতায়াতে ডিএমপির কঠোর নির্দেশনা: ৭ দিন বন্ধ থাকবে ভারী যানবাহন বৃষ্টির হানা মিরপুরে: ৩২ ওভারে বাংলাদেশের লক্ষ্য ২৪০ রান ইরাকে মার্কিন জ্বালানি বিমান বিধ্বস্ত: ৬ আরোহীর সবাই নিহত ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি

ডাচ্-বাংলা ব্যাংক লিঃ আউটলেট মধইল শাখার শুভ উদ্বোধন

গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধি॥ নওগাঁর পত্নীতলা উপজেলার মধইল বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আউটলেট শাখার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার দুপুরে মেসার্স প্রগতি ট্রেডাস এর আয়োজনে মধইল বাজারে ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেড আউটলেট শাখার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ এর এভিপি এন্ড রাজশাহী রিজিওন্যাল ম্যানেজার জনাব সাইফুল ইসলাম, ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ এরিয়া ম্যানেজার সাখাওয়াত হোসেন, ডাচ্ বাংলা ব্যাংক নওগাঁ সেলস ম্যানেজার মোস্তাফিজুর রহমান, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ, প্রগতি ট্রেডার্স এর আবু হোসেন, শহিদুল ইসলাম রুপক, হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এর দিবর ও আকবরপুর ইউনিয়নের ইউনিয়ন সমন্বয়কারী হারুন-উর রশিদ।

ডাচ্ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে আজ থেকেই এ শাখায় দেশের অন্যান্য শাখার মতো গ্রাহকগণকে সঞ্চয়, ডিপিএস, এফ.ডি.আর রেমিটেন্স ও এটিএম কার্ড সবই এখন ডাচ্ বাংলা ব্যাংক সেবা প্রদান করছে বলে জানান।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com