বৃহস্পতিবার, ২৫ Jun ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
ঠাকুরগাঁও প্রতিনিধি : প্রধানমন্ত্রীর নির্দেশে ও কেন্দ্রীয় যুবলীগের আহ্বানে ঠাকুরগাঁওয়ে পাঁচ শতাধিক দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৬জানুয়ারি) বিকেলে জেলা যুবলীগের আয়োজনে জেলা পরিষদ শিশু পার্কের ভিতরে এসব কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ অনুষ্ঠানে কেন্দ্রীয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল পারভেজ, জেলা যুবলীগের সভাপতি আব্দুল মজিদ আপেল, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেবাশীষ দত্ত সমীরসহ জেলা যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।