রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:৪৬ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

টাঙ্গাইলে লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কা, চালক ও হেলপার নিহত

টাঙ্গাইল প্রতিনিধি:: টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত লরির পেছনে কাভার্ডভ্যানের ধাক্কায় চালক ও হেলপার নিহত হয়েছেন।

শনিবার (২৫ মে) ভোরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের উপজেলার পৌলী এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কাভার্ডভ্যান চালকের নাম আলমগীর হোসেন। তার বাড়ি যশোর জেলায়। তবে তাৎক্ষণিকভাবে হেলারের নাম পরিচয় জানা যায়নি।

এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো. সাজেদুর রহমান বলেন, ‘ভোর সাড়ে পাঁচটার দিকে উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা একটি লরি ঢাকার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছালে ঢাকামুখী একটি কাভার্ডভ্যান লরির পেছনে ধাক্কা দেয়। এতে কাভার্ডভ্যানের সামনের অংশ ধুমড়েমুচড়ে যায়। এসময় ঘটনাস্থলেই কাভার্ডভ্যানের চালক ও হেলপার নিহত হয়।’

এদিকে, মহাসড়কের ভূঞাপুর লিংক রোডে ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে হানিফ পরিবহনের একটি বাস উল্টে যায়। এ ঘটনায় আহত হয়েছে আন্তত পাঁচ জন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com