রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

শিরোনামঃ
লেবাননে ইসরায়েলি ড্রোন হামলা: একই পরিবারের ৪ বাংলাদেশি সহ বহু হতাহত জামালপুরে কোরবানী মাংস খাওয়ার সময় গলায় আটকে কিশোরের মৃত্যু মারা গেলেন সাতবারের এমপি দবিরুল ইসলাম সততা ও সচেতনতায় দেশ এগিয়ে যাবে: কুমিল্লায় ঈদের জামাত শেষে কৃষিমন্ত্রী গোপালগঞ্জে মোটরসাইকেলে বাসের ধাক্কা: ঈদেই ঝরল ৫ প্রাণ, আহত ২৫ ইরান যুদ্ধ নিয়ে সংবাদ: মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে, দাবি ট্রাম্পের ত্যাগের মহিমায় ভাস্বর হোক জীবন: দেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদের শুভেচ্ছা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া ইসরায়েলের সাথে কোনো সম্পর্ক নয়: ট্রাম্পের প্রস্তাব নাকচ করল সৌদি ও পাকিস্তান

টঙ্গীতে বাসচাপায় ডুয়েট শিক্ষকসহ নিহত ২

গাজীপুর প্রতিনিধি:: গাজীপুরের টঙ্গীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী শিক্ষকসহ দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) শিক্ষক রাম চন্দ সাহা (৪২)। অপরজন পাঠাও চালক দিদার হোসেন (৪০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে গাজীপুর থেকে ঢাকাগামী একটি বাস টঙ্গীর চেরাগ আলী মার্কেট এলাকায় বিআরটি প্রকল্পের ফ্লাইওভারে কাজ করতে যাওয়ার পথে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে ডুয়েটের স্থাপত্য বিভাগের শিক্ষক রামচন্দ্র সাহাসহ দু‘জন মারাত্মক আহত হন। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুস্তাফিজুর রহমান জানান, এ দুর্ঘটনায় ঘাতক প্রভাতী বনশ্রী পরিবহনের বাসটি আটক করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com