বুধবার, ০১ Jul ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
ঝিনাইদহ প্রতিনিধি:ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মনোনয়ন প্রত্যাশি আওয়ামীলীগ নেতা ও কেন্দ্রীয় বাস্তুহারা লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন বাবু নৌকার পক্ষে ৪ ইউনিয়নে গণসংযোগ করেছেন।
মঙ্গলবার দিনব্যাপি দলীয় নেতা-কর্মীদের সাথে নিয়ে কালীগঞ্জ উপজেলার কোলা ও সদর একাংশের ঘোড়শাল, ফুরসন্ধি, নলডাঙ্গা ইউনিয়নের শিকারপুর, মুনুড়িয়া, নারকেল বাড়িয়া, ঘোড়শাল, বানিয়াবাহু, বাগুটিয়া, আড়মুখসহ অনেক গ্রামে গণসংযোগ করেন।
এ সময় সাথে ছিলেন জেলা বাস্তুহারা লীগের সভাপতি আশরাফুল আলম স¤্রাট, সাধারন সম্পাদক আব্দুল হালিম, কৃষকলীগ নেতা আমনিুর রহমান তপু, স্থানীয় আওয়ামীলীগ নেতা প্রভাত কুমার, জাকির হোসেন ও মমিনুর রহমান প্রমুখ।
এছাড়া সন্ধ্যায় তিনি কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবে উপস্থিত হয়ে ক্লাবের সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন। মতবিনিময়ের সময় তিনি দিনব্যাপী ঝিনাইদহ-৪ আসন এলাকার উপরোক্ত ৪ টি ইউনিয়নে গণসংযোগ করেছেন বলে সাংবাদিকদের জানান। গনসংযোগে সকলকে দলমত নির্বিশেষে নৌকার পক্ষে থেকে দলকে সুসংগঠিত ও দেশের উন্নয়নে পাশে থাকার জন্য আহবান জানান।