শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন

শিরোনামঃ
ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন: কার্য উপদেষ্টাসহ ৫ সংসদীয় কমিটি গঠন, পর্যালোচনায় আসবে ১৩৩ অধ্যাদেশ ধামরাইয়ে জরাজীর্ণ মিটারে বারবার আগুন: নতুন সংযোগে পল্লী বিদ্যুতের ‘গড়িমসি’, আতঙ্কে ব্যবসায়ীরা রাষ্ট্রপতির পরস্পরবিরোধী বক্তব্য ও নৈতিকতা: পদত্যাগের দাবিতে উত্তাল রাজনৈতিক অঙ্গন ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥

ঝিনাইদহে ১০ম শ্রেণীর ছাত্রকে ছুরিকাঘাতে হত্যা

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে সাইদুর জামান সিফাত নামের ১০ম শ্রেণীর এক স্কুলছাত্রকে ছুরিকাঘাত করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার বেলা সাড়ে ১২ টার দিকে শহরের কালিকাপুর মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সাইদুর জামান সিফাত শহরের উজির আলী স্কুল এন্ড কলেজের ১০ শ্রেণীর ছাত্র। সে কালিকাপুর পশ্চিমপাড়া এলাকার মনোয়ার মিয়ার ছেলে।

ঝিনাইদহ সদর থানার ওসি মঈন উদ্দিন জানান, শুক্রবার রাতে সিফাতের বন্ধু মোঃ মাহির সাথে একই এলাকার সুমন ও লিওন নামের দুই যুবকের মারামারি হয়। বিষয়টি তখন মিমাংসা হয়ে যায়। শনিবার সকালে মাহি ও সিফাত শহরের কালিকাপুর মোড়ে বসে মোবাইলে গেম খেলছিল। এসময় সুমন ও লিয়নসহ আরও ২ জন যুবক এসে মাহিকে এলোপাতাড়ি মারধর ও ছুরিকাঘাত শুরু করে। সেসময় সিফাত তাদের বাধা দিলে তারা সিফাতকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সেখান থেকে সিফাত ও মাহিকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সিফাতের শারিরীক অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। ফরিদপুরে যাওয়ার পথে সিফাতের মৃত্যু হয়। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। আসামীদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান ওসি।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com