বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন

শিরোনামঃ
ইরানে সরকার পতন সম্ভব নয়: ইসরায়েলের ‘অসহায়’ স্বীকারোক্তি হরমুজ প্রণালিতে ৩ জাহাজে ভয়াবহ হামলা: একটিতে আগুন, নাবিকদের উদ্ধার সালথায় আওয়ামী আমলের সারের ডিলার বাতিলের দাবিতে উত্তাল মানববন্ধন ঝুঁকিপূর্ণ মিটারে অগ্নিকাণ্ডের আতঙ্ক: ধামরাইয়ে নতুন সংযোগ দিতে পল্লী বিদ্যুতের গড়িমসি ও মালিকপক্ষের অসহযোগিতার অভিযোগ জমে উঠেছে ইসলামপুর ঈদের বাজার, খুশি ব্যবসায়ীরা ॥ ইবাদতে চাই পূর্ণ মনোযোগ: রমজান হোক আল্লাহর কাছে আত্মসমর্পণের মাস নেতানিয়াহুর ‘মৃত্যু’ নিয়ে ধোঁয়াশা: ইরানি সংবাদমাধ্যমের দাবিকে ‘গুজব’ বলছে ইসরায়েল ২০৪২ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী থাকবেন তারেক রহমান: জয়নুল আবদিন ফারুক

ঝিনাইদহে স্বাস্থ্যবিধি মেনেই চলছে গণপরিবহণ

ঝিনাইদহ প্রতিনিধি॥

ঝিনাইদহে করোনা ভাইরাস রোধে সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্যবিধি মেনেই শুরু হয়েছে বাস চলাচল।

সোমবার সকাল থেকেই জেলা থেকে স্থানীয় ও দুরপাল্লার ৬ টি রুটে বাস চলাচল করতে দেখা গেছে। ঝিনাইদহ-ঢাকা, কুষ্টিয়া, মাগুরা, খুলনাসহ স্থানীয় ও দুরপাল্লার ৬ টি সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাস চলছে। শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা, আরাপপুর, চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, নির্ধারিত ভাড়া নিয়ে প্রতি ২ সিটে একজন যাত্রী যাতায়াত করছে। বাসে ওঠার আগে করা হচ্ছে জীবানুনাশক স্প্রে। ৬৬ দিনের লকডাউন শেষে সীমিত আকারে গণপরিবহণ চালু হওয়ায় খুশি বাসের শ্রমিকরা।

বাসশ্রমিক বাবলু রহমান বলেন, সীমিত পরিসরে হলেও সরকার গণপরিবহণ চালু করেছে। এতে আমরা খুশি। আয় বেশি না হলেও খেয়ে তো বাঁচতে পারব।

আরেক শ্রমিক হাসান মিয়া বলেন, সরকার যে নির্দেশনা দিয়েছে তা মেনেই বাস চালানো হচ্ছে। এক্ষেত্রে যাত্রীদের চাপ সামলানো কঠিন হয়ে পড়ছে।
এদিকে সীমিত সংখ্যক যাত্রী নিয়ে বাস চলাচল করায় অনেক যাত্রীকে অপেক্ষা করতে দেখা গেছে।

সংবাদটি শেয়ার করুন

© All rights reserved © 2024  Ekusharkantho.com
Technical Helped by Curlhost.com